মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৩ জনকে আটক করা হয়েছে

আপডেট: January 14, 2021 |
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ  বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালিদ হোসেন জানান, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৩৮২ ইয়াবা বড়ি, ৪২ গ্রাম হেরোইন, ৫২৫ বোতল ফেনসিডিল ও ৫১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর