ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৫

আপডেট: January 15, 2021 |
print news

শক্তিশালী এক ভূমিকম্পে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জন হয়েছে, আহত হয়েছেন কয়েকশ মানুষ।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২ মাত্রা। উৎস ছিল মাজেনি শহরের ৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

রয়টার্স জানিয়েছে, সাত সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কিত মানুষ বেরিয়ে এসে খোলা যায়গায় অবস্থান নেয়।

ওই ভূমিকম্প এবং পরাঘাতে কয়েক জায়গায় ভূমিধস হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকায়, সেতু ক্ষত্রিগ্রস্ত হওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

অন্তত ৬০টি ভবন এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দুটি হোটেল, প্রাদেশিক গভর্নরের কার্যালয় এবং একটি মল রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর