অভিনেতা জয়ের বাবা আর নেই

আপডেট: January 21, 2021 |
print news

অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিমউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না … রাজিউন)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন জয় নিজেই। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

বাবা হারানোর বিষয়টি ফেসবুকে জানিয়ে সকালে একটি পোস্টও করেছেন জয়। সেখানে তিনি লিখেছেন– ‘আমি আমার বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

জয় জানান, তার বাবা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।

নাজিমউদ্দিন আহমেদ বেশ কিছু দিন ধরে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। করোনা পজিটিভ হয়েই তিনি সেখানে ভর্তি হন।

বাদ জোহর মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদে তার জানাজা হবে। এর পর তাকে সমাহিত করা হবে বনানীস্থ কবরস্থানে।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর