মেক্সিকোয় আরও ১৪শ’ মানুষের মৃত্যু

আপডেট: January 23, 2021 |
print news

করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয়। গত একদিনে ১৪শ’ মানুষের মৃত্যু হয়েছে সেখানে। সংক্রমণ বাড়ায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৩২ হাজার অতিক্রম করেছে। পক্ষান্তরে পিছিয়ে গেছে সুস্থতার হার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৩২ হাজার ২৯০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৪৪০ জনের। এ নিয়ে উত্তর আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৬১৪ জনে ঠেকেছে।

দেশটিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০ শতাংশ রোগী। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় অনেক বেশি। অপরদিকে, বেঁচে ফেরার হার ৯০ শতাংশ। যার সংখ্যা ১২ লাখ ৯১ হাজার ৯৪০ জন।

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৮ মার্চ। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে ১০ মাসে দেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখের ঘরে প্রবেশ করেছে।

বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ১৩ নম্বরে। আর প্রাণহানির দিক থেকে চারে। তবে, উত্তর আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে আমেরিকা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে।

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম তিন দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু ৪ লাখ ২৪ হাজার, ব্রাজিলে ২ লাখ ১৫ হাজার ও ভারতে ১ লাখ ৫৩ হাজারের বেশি।

বিশ্বে বাংলাদেশ সময় আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা ৯ কোটি ৮৭ লাখ ৪২ হাজার ৬৯১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ৬ লাখ ৫২ হাজার ৯৫২ জন মানুষ।

একই সময়ে প্রাণ গেছে আরও ১৫ হাজার ৯৫৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ লাখ ১৪ হাজার ৮১৭ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭ কোটি ৯ লাখ ২ হাজার ভুক্তভোগী।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর