ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব সভাপতিসহ ৪ ফুটবলার নিহত

আপডেট: January 25, 2021 |
print news

ব্রাজিলের লুজিমাঙ্গুয়েস বিমান বিধ্বস্ত হয়ে চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের চার খেলোয়াড় ও সভাপতি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বিমানটির পাইলটও নিহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার ছোট একটি বিমানে করে খেলতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব সভাপতি লুকাস মেইরা, ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি, মার্কাস মোলিনারি ও পাইলট ওয়াগনার মাচাদো নিহত হয়েছেন।

বিমানটি তোকানতিনেসে অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ে থেকে উড্ডয়নের পর শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় বলে জানানো হয়েছে।

আগামী মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভের্দের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের। তাদের খেলার কথা ছিল গোইয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিপক্ষে। সেখানে যাওয়া পথেই প্রাণ হারালেন এই ছয়জন। দুর্ঘটনার পর মঙ্গলবারের ম্যাচটি বাতিল করা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now