কুমার সাঙ্গাকারা আইপিএলে নতুন দায়িত্বে

আপডেট: January 25, 2021 |
print news

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে রাজস্থান রয়্যালস।

এক বিবৃতিতে রাজস্থান গ্রুপের প্রধান নির্বাহী মাইক ফর্ডহাম বলেন, ‘খেলোয়াড় ও নেতা হিসেবে দুর্দান্ত ক্রিকেটীয় জ্ঞান নিয়ে আসছেন সাঙ্গাকারা। তাকে দলে নিতে পেরে আমরা আনন্দিত। দলের খেলোয়াড় ও কোচদের সাফল্য পেতে তিনি উদ্বুদ্ধ করবেন বলে আমরা আশাবাদী।’

আধুনিক যুগের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার সাঙ্গাকারা। ১৬ বছরের ক্যারিয়ারে ২৮ হাজার রান করেছেন তিনি।

এ ধরনের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন সাঙ্গাকারা। তিনি বলেন, ‘বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেট প্রতিযোগিতায় কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’

নিলামের জন্য অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে ছেড়ে দিয়েছে রাজস্থান। গত আসরে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। স্মিথকে ছেড়ে দিয়ে নতুন অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনকে দায়িত্ব দিয়েছে তারা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর