ডেমরায় নারীর লাশ উদ্ধার

আপডেট: January 25, 2021 |
print news

রাজধানীর ডেমরায় একটি বাসার তালাবদ্ধ কক্ষ থেকে আয়শা আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে নিহতের স্বামী তাকে হত্যা করে পালিয়েছেন।

গতকাল রবিবার বিকেলে খবর পেয়ে ডেমরা থানাধীন সরুলিয়ার পশ্চিম টেংড়া এলাকার ৫ তলা ভবনের নিচতলার একটি বাসায় তালাবদ্ধ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আয়শা ডেমরার একটি তার ফ্যাক্টরিতে কাজ করতেন। তার স্বামী জোনায়েদ একজন গাড়িচালক।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পর থেকে ওই নারীর স্বামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি প্রতিবেশীদের বরাতে আরও বলেন, ডেমরায় মৃত হাজি সিরাজ মিয়ার বাসায় তিন বছরের সন্তানসহ ভাড়া থাকতেন ওই দম্পতি। পারিবারিক কলহের জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now