কাশিমপুর কারাগারের নতুন জেলার রীতেশ চাকমা

আপডেট: January 25, 2021 |
print news

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর নতুন জেলার হিসেবে দায়িত্ব পেয়েছেন রীতেশ চাকমা। এর আগে তিনি মাগুরা জেলা কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গতকাল রবিবার (২৪ জানুয়ারি) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যাহার হওয়া জেলার নুর মোহাম্মদ মৃধাকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি কারাগারের ভেতর হলমার্ক কেলেঙ্কারির এক আসামির নারীর সঙ্গে একান্তে সময় কাটানোর ঘটনায় দু’দফায় সিনিয়র জেল সুপার রত্না রায়সহ পাঁচজনকে প্রত্যাহার করা হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর