রাজ্জাককে মাশরাফির অভিনন্দন

আপডেট: January 29, 2021 |
print news

খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস।

জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ। এতদিন বা হাতের ভেলকি দেখেছে সবাই এবার দেখবে তোর মস্তিষ্কর, যা নিয়ে কোনদিনও আমার সংশয় ছিলো না। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর