কিউবায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

আপডেট: January 30, 2021 |
print news

কিউবায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে হেলিকপ্টারটি হলগুইন প্রদেশ থেকে গুয়ানতানামো যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

কিউবার সশস্ত্র বাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, হলগুইন প্রদেশ থেকে গুয়ান্তানামো প্রদেশের উদ্দেশ্যে সংক্ষিপ্ত রওয়ানা দেওয়া বিমানটি বিধ্বস্ত হয়েছে।’ তবে বিবৃতিতে আর কোনও তথ্য দেয়া হয়নি।

শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগলে বিধ্বস্ত হয়, এতে ঘটনাস্থলেই সবাই প্রাণ হারান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অনুসন্ধান দল গঠন করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর