করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের

আপডেট: January 31, 2021 |
print news

মারণভাইরাস করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১২৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪৪৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন।

এর আগে শনিবার (৩০ জানুয়ারি) দেশে আরও ৩৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৭ জন।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর