চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ৭২ জন

আপডেট: February 4, 2021 |
print news

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ২৮৭ জন। এদিন নগরীতে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৬৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৬ জন এবং উপজেলায় ১৬ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর