কোভিড মহামারীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্থবির হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: February 7, 2021 |
print news

করোনাভাইরাস অনেক প্রাণ কেড়ে নিলেও বাংলাদেশকে ‘স্থবির করতে পারেনি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. মো. এনামুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড মহামারীতে সারা বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছিল তখন আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কিন্তু স্থবির হয়নি। বাংলাদেশ কিন্তু অগ্রযাত্রায় সমানতালে চলেছিল।

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর