সৌদি আরবের বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলা

আপডেট: February 10, 2021 |
print news

সৌদি আরবের আবাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে বিমানবন্দরে থাকা একটি বেসামরিক বিমানে আগুনও লেগে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়ার বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা।

ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমটিকে জানানো হয়েছে, আবাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি মিলিশিয়ারা ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা চালিয়েছে।… এতে একটি বেসামরিক বিমানে আগুন লেগে যায়। পরে আগুন নেভানো হয়েছে।

হামলার পরপরই এর দায় স্বীকার করেছে হাতি। সংগঠনটির মুখপাত্র ইয়েহায়া সারেই জানিয়েছেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরটিতে হামলার জন্য চারটি বোমাবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে।

বৈশাখী  নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর