আমাজন জঙ্গলের শহর ম্যানুসে করোনার ধরন তিনগুণ বেশি সংক্রামক হতে পারে

আপডেট: February 12, 2021 |
print news

করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে আমাজন জঙ্গলের শহর ম্যানুসে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে। ব্রাজিলের আমাজনে পাওয়া করোনাভাইরাসের একটি ধরন তিনগুণ বেশি সংক্রামক হতে পারে। তবে

দক্ষিণ আমেরিকার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এডুয়ের্ডো পাজুয়েল্লো বলেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, বিশ্লেষণ থেকে আমরা পরিষ্কার বার্তা পেয়েছি, করোনার ম্যানুসের ধরনের বিরুদ্ধেও টিকা কার্যকর’।
তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি। এতে চাপের মধ্যে থাকা এডুয়ের্ডো পার্লামেন্টকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে, সাম্প্রতিক কয়েক মাসে সংক্রমণ বৃদ্ধি অপ্রত্যাশিত হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে।

সিনেটের শুনানিতে তিনি বলেন, ‘আগামী জুন নাগাদ জনসংখ্যার মধ্যে যারা সক্ষম, তাদের অর্ধেককে টিকা দেওয়া হবে। বছর শেষ হওয়ার আগে বাকিদেরও প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হবে’। অর্ধেক জনসংখ্যার জন্য করোনার টিকা পাওয়ার নিশ্চয়তা না থাকলেও তিনি এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা জানিয়েছেন।

 

সপ্তাহ তিনেক আগে চীনের সিনোভ্যাক বায়োটেক ও ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কার্যক্রম শুরু করেছে দক্ষিণ আমেরিকার দেশটি। কিন্তু ম্যানুসে পাওয়া নতুন ধরনের প্রতিরোধে টিকা কতটা কার্যকর তা এখনো ব্যাখ্যা করতে পারেননি এডুয়ের্ডো পাজুয়েল্লো।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর