শহীদ মিনারে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের পুষ্পস্তবক অর্পণ

আপডেট: February 21, 2021 |
print news

১৯৫২ সালে ভাষা আন্দোলনে নিহত ভাষা শহিদের শ্রদ্ধা জানাতে শহীদ দিবসের প্রথম প্রহরে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ (অমানিশিপ) কেন্দ্রীয় কমিটি কর্তৃক শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উ

সংগঠনের কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ মনিরুল ইসলামের এর নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।করোনা কালীন বৈশ্বিক মহামারির পরিস্থিতির কারণে ঢাকার পরিবর্তে খুলনাস্থ শহিদ হাদিস পার্কে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।এ সময়ে সংগঠনের পক্ষে ঢালী আব্দুল মান্নান, এস এম শফিকুল ইসলাম, মিলন গোলদার, বিশ্বজিৎ কুমার, চিরঞ্জীব আকাশসহ আরও অনেকে।

উল্লেখ্য,সর্বশেষ গত ১১/০১/২১ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে সংগঠনটি মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ সম্মানার্থে “বঙ্গবন্ধু স্মারক বর্ষপঞ্জি -২০২১” এর মোড়ক উন্মোচন করেন।সংগঠনটি দীর্ঘ ২৯ বছর যাবত এমপিও বঞ্চিত অনার্স-মাস্টার্স শিক্ষকবৃন্দের এমপিও দাবিতে বিভিন্ন কাজ করার পাশাপাশি সামাজিক ও স্বাধীনতার মূল্যবোধ চর্চায় শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর