মৌলভীবাজারে ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার

আপডেট: February 23, 2021 |
print news

মৌলভীবাজারের কমলগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় ১ জনকে। গ্রেফতারকৃত আসামীর নাম মো. শাহিন আলম। জানা গেছে, মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় এ অভিযানে ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ আট হাজার টাকা। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর