করোনায় ব্রাজিলে মৃত্যু আড়াই লাখ ছাড়াল

আপডেট: February 25, 2021 |
print news

সম্প্রতি প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন আরেকটি রূপ শনাক্ত হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। এদিকে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি তিন লাখ ২৬ হাজার আটজন এবং মারা গেছে দুই লাখ ৫০ হাজার ৭৯ জন।

ব্রাজিলে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৯২ লাখ ৮১ হাজার ১৮ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে সাত লাখ ৯৪ হাজার নয়শ ১১ জন।

দেশটিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে আট হাজার তিনশ ৭৮ জনের অবস্থা গুরুতর এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় তিন নম্বরে রয়েছে ব্রাজিল। করোনায় আক্রান্তের দিক থেকে তিন নম্বরে থাকলেও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর