মেসির জোড়া গোল, জয় পেল বার্সা

আপডেট: February 25, 2021 |
print news

লিওনেল মেসির জোড়া গোলে লা লিগায় ঘরের মাঠে এলচেকে ৩-০ তে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই জয়ের মধ্য দিয়ে শীর্ষ দল আটলেটিকো মাদ্রিদকে নাগালের মধ্যেই রাখল কাতালানরা।

এই মৌসুমে ন্যু ক্যাম্পে তাদের অন্যতম বাজে প্রথমার্ধে কাতালানরা সুযোগ তৈরি করতে পারেনি বললেই চলে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে তারা ব্রেক থ্রু আনে। মেসির উদ্দেশ্যে মার্তিন ব্র্যাথওয়েট চমৎকার ব্যাকহিল করেন এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড বাকি কাজটা সারেন।

গত রবিবার কাদিজের বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও তা ধরে রাখতে ব্যর্থ হয়েছিল বার্সা, ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলের ড্রয়ে। এবার আর তেমন কিছু হয়নি। ১৮ বছর বয়সী পেদ্রির কাছ থেকে চতুর পাসে বল পেয়ে ৬৯তম মিনিটে গুরুত্বপূর্ণ দ্বিতীয় গোলে অবদান রাখেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এই ডাচ তরুণ মাঝমাঠ থেকে বল নিয়ে পাস দেন মেসিকে এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড ড্রিবলিং করে দারুণ শটে লিগ মৌসুমের ১৮তম গোল করেন।

ব্র্যাথওয়েটের আরেকটি অ্যাসিস্টে লেফট ব্যাক জোর্দি আলবা করেন বার্সার তৃতীয় গোল। তাতে কাতালানরা সেভিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে আসে। ২৪ ম্যাচে তাদের অর্জন ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্টে এগিয়ে আটলেটিকো। বার্সার চেয়ে ২ পয়েন্ট বেশি পেয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ (৫২)।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর