অপূর্ব-রানার নতুন চলচ্চিত্র যন্ত্রণা

আপডেট: February 25, 2021 |
print news

 অপূর্ব-রানা  যৌথ পরিচালনায় বেশকিছু সিনেমা নির্মাণ করেছেন। তারই ধারাবাহিকতায় এবার তারা ‘যন্ত্রণা’ নামের নতুন সিনেমায় নাম লেখান। এতে নায়ক হিসেবে নিয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে। তবে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনই বলতে চাচ্ছেন না এর নির্মাতা।

আজ ২৫ ফেব্রুয়ারি থেকে ঢাকার অদূরে মেঘনা নদীর তীরে এর দৃশ্যধারণ শুরু করা হয় বলে জানান পরিচালক অপূর্ব।

এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী  বলেন, ‘অনেকদিন আগেই রানা ভাইয়ের ‘যন্ত্রণা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প দারুন। এর আগেও অপূব-রানা ভাইদের একটি সিনেমায় কাজ করেছি। তাদের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করছি এবারের সিনেমাতেও দর্শক নতুন কিছু পাবেন।’

সিনেমার নায়িকা প্রসঙ্গে পরিচালক রানা  বলেন, ‘‘যন্ত্রণা’ সিনেমার নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। বাপ্পিসহ অন্যান্য শিল্পীদের নিয়ে শুটিং শুরু করে দিয়েছি।’

এদিকে একটি সূত্রে জানা গেছে, ‘যন্ত্রণা’ সিনেমার নায়িকা চূড়ান্ত করেছেন এর নির্মাতা। বর্তমান সময়ের একজন নায়িকাকে এরই মধ্যে চূড়ান্ত করা হয়। সিনেমাটির প্রথম লট শুটিংয়ের পর নায়িকার নাম ঘোষণা করা হবে। এর আগে নায়িকার নাম প্রকাশ করতে চাচ্ছেন না তারা।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর