চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ৭০ জন

আপডেট: February 26, 2021 |
print news

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৭৭৫ জন। তবে এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৭১৫টি নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৭১৫টি। আক্রান্তদের মধ্যে নগরে ৫৮ জন এবং উপজেলায় ১২ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর