চট্টগ্রাম এসপি কার্যালয় উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: February 26, 2021 |
print news

নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নগরের ষোলশহর ২ নম্বর গেট মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে কার্যালয়টি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, ড. আবু রেজা নদভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ।

প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়টি জনাজীর্ণ ও পুরাতন হওয়ায় ২০১৭ সালে গণপূর্ত বিভাগ-২ এর অধীনে নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়। সাময়িক সময়ের জন্য পুলিশি কার্যক্রম চলে হালিশহর ছোটপুলের জেলা পুলিশ লাইন্সে। এখন থেকে নগরের ২ নম্বর গেটে নতুন এ ভবন উদ্বোধনের মধ্য দিয়ে আবারো জেলা পুলিশের কার্যক্রম শুরু হচ্ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর