নিলামে উঠলো ভ্যান গঘের ‘অদেখা’ পেইন্টিং

আপডেট: February 28, 2021 |
print news

সম্প্রতি নিলামে উঠতে যাচ্ছে কিংবদন্তি ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি ‘অদেখা’ পেইন্টিং। এক শতকেরও বেশি সময় ধরে গোপনে থাকার পর প্রথমবারের মতো জনসমক্ষে আসছে। নিলামকারী প্রতিষ্ঠান সোথবাইয়ের প্রত্যাশা, এর দাম ৬ থেকে ৮ মিলিয়ন ডলার উঠবে।সূত্র: সিএনএন

‘স্ট্রিট সিন ইন মতঁমার্তে’ শিরোনামের ওই ছবি ভ্যান গঘ ১৮৮৭ সালের বসন্তকালে এঁকেছিলেন। এর তিন বছর পরই ‘আত্মহত্যা’ করেন এই চিত্রশিল্পী। প্যারিস শহরকে ঘিরে আঁকা এই পেইন্টিং এর আগে কেউ দেখেনি।

পেইন্টিং-এ প্যারিসের মতঁমার্তে অঞ্চলের রাস্তায় লোকজনের হেঁটে যাওয়ার দৃশ্য ফুটে রয়েছে। আগামী ২৫ মার্চ প্যারিসে নিলামের মাধ্যমে এটিকে বিক্রি করার আগে প্রথমবারের মতো জনসমুক্ষে প্রদর্শন করা হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর