করোনা ভ্যাকসিন নিলেন নরেন্দ্র মোদি

আপডেট: March 1, 2021 |
print news

করোনার ভ্যাকসিন নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে গিয়ে ভ্যাকসিন নেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নরেন্দ্র মোদি কোভ্যাকসিন টিকা নিয়েছেন। ভারত বায়োটেক তৈরি করেছে কোভ্যাকসিন। প্রধানমন্ত্রীকে করোনার প্রতিষেধক দেন পুদুচেরির নার্স পি নিবেদিতা।

টিকা নেওয়ার পর নরেন্দ্র মোদি জানান, করোনার প্রথমদফার ডোজ নিলাম। কোভিডের বিরুদ্ধে যেভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়েছেন, তা সত্যিই অভাবনীয়। যারা টিকা নেওয়ার যোগ্য তাদরকে অনুরোধ করব টিকা নিতে। চলুন সকলে মিলে একসঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ে তুলি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর