সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারিয়েছিলেন অভিনেতা সৌরভ দাস

আপডেট: March 6, 2021 |
print news

দুর্ঘটনার কবলে পড়েছেন টলিউড অভিনেতা সৌরভ দাস। শুক্রবার (৫ মার্চ) রাতে এই ঘটনা ঘটেছে।

মাথায় একটু আঘাত পেলেও বর্তমানে সুস্থ আছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে সৌরভ জানান, শুটিং থেকে ফিরছিলেন তিনি। চালকের পাশের সিটেই বসা ছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে একটি ট্রাক আসে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের উপক্রম হলে গাড়ি ঘুরিয়ে নেন সৌরভের চালক। তবে হঠাৎ করে এমন হওয়ায় তার গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। এই সময় মাথায় আঘাত পান সৌরভ। এমনকি বেশ কিছুক্ষণ তার জ্ঞান ছিল না।

এরপর স্থানীয় একটি হাসপাতালে সৌরভ দাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শরীরে কোনো আঘাত পাননি তিনি। এই হাসপাতালেই তার সিটি স্ক্যান করা হয়। যদিও অস্বাভাবিক কিছু দেখা যায়নি, তবে মাথায় ব্যথা অনুভব করছেন ‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজখ্যাত এই তারকা।

অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন সৌরভ দাস। পাশাপাশি সম্প্রতি রাজনীতিতেও যোগ দিয়েছেন এই অভিনেতা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now