আজ কলকাতা যাচ্ছেন নরেন্দ্র মোদি

আপডেট: March 7, 2021 |
print news

লোকসভা নির্বাচন সামনে রেখে কলকাতার বিগ্রেড ময়দানে বিজেপির সমাবেশে যোগ দেবেন তিনি। আজ রবিবার দুপুরে তিনি সমাবেশে পৌঁছাবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

আজ সকাল থেকেই বিগ্রেড ময়দানে বিজেপির নেতাকর্মী এবং সমর্থকরা জড়ো হচ্ছেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরকে ঘিরে বা পশ্চিমবঙ্গে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। মোদির সভাস্থল ঘিরেও নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বর্ধমান, হুগলি, ২৪ পরগণা, বীরভুম, নদিয়া থেকে অসংখ্য নেতাকর্মী এবং সমর্থক অংশগ্রহণ করবেন বলে দাবি করছেন বিজেপির নেতার।

আজকের এই দিনকে ঐতিহাসিক এক সমাবেশ হবে বলে দাবি করছেন বিজেপি নেতারা। এর আগে ২২ ফেব্রুয়ারি হুগলি তে সমাবেশ করনে মোদি। এ ছাড়া গত লোকসভা নির্বাচনের সময়ও ব্রিগেড ময়দানে সমাবেশ করেছিলেন তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর