ইপিএলে: এভারটনকে ২-০ গোলে হারালো চেলসি

আপডেট: March 9, 2021 |
print news

ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। অন্যদিকে সিরি আতে আতালান্তার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে টেবিল টপার ইন্টার মিলান।

টমাস টুখেলের হাত ধরে টানা ১১ ম্যাচে অপরাজিত রইল চেলসি। গোলশূন্য প্রথমার্ধ্বের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই হাডসন-ওডোইয়ের ক্রস ডি-বক্সে পা লাগান হাভার্টজ।

ব্লক করতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন এভারটনের ডিফেন্ডা রবেন গডফ্রে। আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। তার কিছুক্ষণ পরেই ডি-বক্সে হাভার্টজকে পিকফোর্ডের ফাউল। স্পট কিকে লিড ডাবল করেন জর্জিনিয়ো।

শেষদিকে তিনটি দারুণ সেভ করে ব্যবধান আর বাড়তে দেননি এভারটন গোলরক্ষক। ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে এভারটন।

এদিকে ইতালির সিরিআতে কষ্টার্জিত জয় পেল টেবিল টপার ইন্টার মিলান। প্রথম হাফে দুদলই সমানভাবে আক্রমণ করেও গোলের দেখা পায়নি। তবে, দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় নেরাজ্জুরিরা। কর্নার থেকে আসা বল জটলার মধ্যে পেয়ে দলকে এগিয়ে দেন স্ক্রিনিয়ার।

এরপর আতালান্তার ম্যাচে ফেরার একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হলে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আন্তোনিও কন্তের শিষ্যরা। এ জয়ে ৬ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান আরো মজবুত করলো ইন্টার। ভালো খেলেও হেরে পাঁচেই রইল আতালান্তা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর