কাদের মির্জাকে দল থেকে বহিষ্কারের দাবি মুক্তিযোদ্ধাদের

আপডেট: March 10, 2021 |
print news

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার খিজির হায়াত খাঁনের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে উপজেলার মুছাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধারা হামলার ঘটনায় কাদের মির্জাকে দায়ী করে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং কাদের মির্জাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার জহিরুল হায়দার, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সার্জেন, আবদুল হক, এরফানুল হক কমান্ডার, মফিজল হক আর্মি, হাবিলদার নুর নবী, মাষ্টার আবদুল গোরফান, আবুল বাশার প্রমূখ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর