মোংলায় ইনারবার ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট: March 13, 2021 |
print news

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ও বন্দর জেটিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ৭শ ৯৩ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ইনারবার ড্রেজিং শুরু হয়েছে।

শনিবার (১৩ মার্চ) দুপুরে মোংলার জয়মনির গোল নামক স্থানে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

এছাড়া বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মো. গিয়াস উদ্দিন, ইনারবার ড্রেজিং প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ শওকত আলী উপস্থিত ছিলেন।

পশুর চ্যানেলের জয়মনির গোল থেকে বন্দর জেটি পর্যন্ত ১৯ কিলোমিটার এই ইনারবার খননের ফলে বন্দরের নাব্যতা সংকট নিরসন হবে।

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে ফেয়ারওয়ে বয়া পর্যন্ত চ্যানেলের মোট দৈর্ঘ্য ১শ ৪৫ কিলোমিটার।  মোংলা বন্দর জেটি থেকে হারবারিয়া (জয়মনির গোল) পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার ইনারবার হিসেবে চিহ্নিত।  ইনারবার চ্যানেলের বর্তমান গভীরতা ৫ দশমিক ৫ মিটারেরও কম। বর্তমান এই গভীরতায় জোয়ারের সুবিধা নিয়ে সর্বোচ্চ ৭ থেকে ৭ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ জেটিতে আসতে পারে।

এই ইনারবার ড্রেজিং প্রকল্পের কাজ ২০২২ সালে শেষ হবে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর