ফরিদপুরে বিসিক শিল্প মেলা উদ্বোধন

আপডেট: March 14, 2021 |
print news

ফরিদপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ফরিদপুরে এক মাসব্যাপী বিসিক শিল্প মেলার উদ্বোধন করা হয়।

লোকশিল্পের নানা আঙ্গিক প্রদর্শন ও পণ্য বিক্রয়ের লক্ষ্যে বিসিক শিল্প মেলার এ আয়োজন করা হয়।

আজ রবিবার ১৪ই মার্চ থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহিম ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিসিক শিল্প মেলা-২০২১।

Boishakhinews 438

মেলায় অংশ নিয়েছে দেশের নানা জেলা থেকে আগত চারু ও কারু পণ্যের শিল্প প্রতিষ্ঠানগুলো।

“সোনালী আশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর ” এই শ্লোগানে মেলা উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, বিসিক ফরিদপুরের উপ মহাব্যবস্থাপক মোঃ গোলাম হাফিজসহ প্রমুখ।

Boishakhinews 437

কোভিড -১৯ সংক্রমন প্রতিরোধে মেলায় স্বাস্থ্যবিধি মেনে সকলের প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়াও সব বয়সী মানুষের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে নাগরদোলা, ঝর্ণা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চারু ও কারু পণ্যের ৮৫ টি দোকানে পণ্য সামগ্রী।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর