নিউজিল্যান্ডের বিপক্ষে কাল মাঠে নামছে বাংলাদেশ

আপডেট: March 19, 2021 |
print news

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময় দুর্ভেদ্য বাংলাদেশর কাছে।

এখন পর্যন্ত কিউইদের মাটিতে ১৩টি ম্যাচ খেলেছে টাইগাররা। হেরেছে সবকটিতেই। তবে এবার সেখানকার বিরূপ আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বেশ আগেভাগেই নিউজিল্যান্ডে তাবু গেড়েছে টিম বাংলাদেশ।

প্রস্তুতির জন্য পেয়েছে লম্বা সময়। আর বাংলাদেশের জয় না থাকলেও দলের বর্তমান কোচ রাসেল ডোমিঙ্গো ঠিকই জিতেছেন দক্ষিণ আফ্রিকা দলের কোচ থাকা অবস্থায়। সবকিছু মিলিয়ে তামিমবাহিনীর সামনে ভালো সুযোগ নিউজিল্যান্ড থেকে জয় নিয়ে ফেরার।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর