করোনায় সুস্থ ১০ কোটি, মৃত্যু ২৭ লাখ ৩৫ হাজার

আপডেট: March 23, 2021 |
print news

বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। তবে এখনও পর্যন্ত মহামারী পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তবে আশার কথা হচ্ছে, করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১০ কোটি মানুষ। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ লাখ ৩৫ হাজার জনের।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ২১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫ হাজার ৩৭২ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৩৫ হাজার ২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ১২ কোটি ৪২ লাখ ৯০ হাজার ৯০ জন।

এই মহামারীতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৯৬২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫৫ হাজার ৯৪৫ জন।

ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২০ লাখ ৫১ হাজার ৬১৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৬৮৫ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৩৩০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ২০০ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৪।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর