যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৫ জনের প্রাণহানি

আপডেট: March 26, 2021 |
print news

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে পাঁচজনের মৃত্যু এবং আহত হয়েছে দুইজন।
নিহত পাঁচজনই ওহাটয়ি শহরের বাসিন্দা।

টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অঙ্গরাজ্যটির সিটি অব পেলহাম, সাউথ অব বার্মিংহামসহ বেশ কিছু শহরে।

গতকাল বৃহস্পতিবার রাতে টর্নেডোটি ওহাটয়ি এবং ওয়েলিংটন এলাকায় টর্নেডো আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, টর্নেডোতে অসংখ্য ঘরবাড়ি উড়ে গেছে, গাছ ভেঙ্গে পড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। আহতদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা কাজ করছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর