জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি স্পিকারের শ্রদ্ধা

আপডেট: March 26, 2021 |
print news

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ শুক্রবার ভোরে স্মৃতিসৌধে প্রবেশ করে বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান স্পিকার।

পুষ্পস্তবক অর্পণ শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now