অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর গভীর শোক প্রকাশ

আপডেট: April 14, 2021 |
print news

বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ বুধবার শামসুজ্জামান খানের মৃত্যুতে তিনি এ শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, অধ্যাপক শামসুজ্জামান খান (৮০) আজ বুধবার (১৪ এপ্রিল) আনুমানিক দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now