নোয়াখালীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

আপডেট: April 18, 2021 |
গ্রেফতার ৬০
print news

নোয়াখালীর হাতিয়াতে নিজ পুত্রবধূকে (২০) ধর্ষণের অভিযোগে শ্বশুরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৭ এপ্রিল) বিকালে অভিযুক্ত শ্বশুরকে হাতিয়া পৌরসভার শূন্যের চর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত জবিয়ল হোসেন হাতিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের শূন্যের চর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।

এর আগে, একই দিন দুপুরে ভুক্তভোগী পুত্রবধূ এ ঘটনায় হাতিয়া থানায় অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বুধবার নির্যাতিতা গৃহবধূর শাশুড়ি তার বাবার বাড়িতে বেড়াতে যায়। (১৬ এপ্রিল) তার স্বামী জেলার চৌমুহনী বাজারে চাকরিস্থলে অবস্থান করছিল।

এ সুযোগে শুক্রবার রাত ১০টায় ঘরে কেউ না থাকার সুবাদে নিজ পুত্রবধূর ঘরে ঢুকে জবিয়ল হোসেন তাকে ধর্ষণ করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার বলেন, পুত্রবধূর মামলার আলোকে শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now