ডিএনসিসির করোনা হাসপাতালে রোগী ভর্তি শুরু

আপডেট: April 19, 2021 |
print news

চিকিৎসা কার্যক্রম শুরু করেছে মহাখালীর ডিএনসিসির করোনা ডেডিকেটেড হাসপাতাল। সোমবার (১৯ এপ্রিল) সকাল থেকে হাসপাতালটিতে রোগী ভর্তি চলছে। রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকেও এখানে রোগীরা আসতে শুরু করেছেন।

জানা গেছে, এ হাসপাতালে এখন পর্যন্ত ৫০টি আইসিইউ প্রস্তুত আছে। প্রতিদিন বাড়বে আইসিইউর সংখ্যা। সঙ্গে আছে এইচডিইউ। এখানে তাৎক্ষণিক অক্সিজেন সেবাটা বেশি রাখা হয়েছে। প্রতিটি বেডের সঙ্গেই আছে অক্সিজেন ব্যবস্থা।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেছেন, এই মুহূর্তে করোনা রোগীর চিকিৎসার জন্য সবচেয়ে বেশি সক্ষমতার হাসপাতাল এটি। সেনাবাহিনী ও নৌবাহিনীর তত্ত্বাবধানে চলছে হাসপাতালটি। অক্সিজেন সমস্যা বেশি ও আইসিইউ যাদের দরকার তাদেরকে আপাতত আসার অনুরোধ জানিয়েছেন পরিচালক।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now