রাজধানীতে অভিযানে গ্রেফতার ২০

আপডেট: April 20, 2021 |
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১,৩০৮ পিস ইয়াবা, ২৮.৮০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন ও ৬ কেজি ৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now