আবদুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা

আপডেট: April 22, 2021 |
print news

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর আসন (কুমিল্লা-৫) শূন্য ঘোষণা করা হয়েছে।

সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই আসন শূন্য ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৫ আসনটি শূন্য হয়েছে।

গত ১৪ এপ্রিল বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মারা যান আবদুল মতিন খসরু। এর আগের দিন বেলা সাড়ে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now