নাজমুল হোসেন শান্তর দেড়শ
আপডেট: April 22, 2021
|

প্রথম সেঞ্চুরিকে দেড়শতে রূপ দিলেন নাজমুল হোসেন শান্ত। ২৩৫ বলে শতক উদযাপনের পর আর ১০৯ বল খেলে পৌঁছে যান এই মাইলফলকে। সপ্তম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১৫০ রানের ইনিংস খেললেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এর আগে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুমিনুল হক, ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুল দেড়শ বা তার বেশি রানের ইনিংস খেলেন। তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে মুশফিকের, আর সাকিব ও তামিম একটি করে দ্বিশতক হাঁকান।
বৈশাখী নিউজ/ জেপা








