সিলেটে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত

আপডেট: May 2, 2021 |
print news

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন।

আজ রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা একই পরিবারের সদস্য।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- পাখিবিল এলাকার মৃত আরব আলীর ছেলে হোসেন আহমদ (৩৫), জামাল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (২৯), জামাল মিয়ার মেয়ে সাদিয়া (৭) ও ছেলে শাহাদাত (৫ মাস), মৃত হাফিজ মিয়ার স্ত্রী হাবিবুন্নেসা (৩৩)। আহতরা হলেন- পাখিবিল এলাকার মৃত আরজান আলীর ছেলে জাকারিয়া ও জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা মারা গেছেন তারা একই পরিবারের ছিলেন। নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now