বিশ্বে করোনায় প্রাণহানি ৩২ লাখ ৭০ হাজার

আপডেট: May 7, 2021 |
print news

বিশ্বে মোট ৩২ লাখ ৭০ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। একদিনে আরও ১৪ হাজারের মতো মানুষের মৃত্যু হলো।

ব্রাজিলে গেলো সপ্তাহ থেকেই বেড়েছে দৈনিক মৃত্যু আর সংক্রমণ। তারই ধারাবাহিকতায়, বৃহস্পতিবারও আড়াই হাজারের বেশি মানুষ মারা গেলেন করোনায়। শনাক্ত হলো সাড়ে ৭২ হাজারের ওপর।

আরও সাড়ে ৮শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ৫ লাখ ৯৪ হাজার। সংক্রমণ শনাক্ত কম হলেও একদিনে ৫১০ জন মারা গেলেন পোল্যান্ডে।

বৃহস্পতিবারও চারশো মৃত্যু দেখলো আর্জেন্টিনা-কলম্বিয়া। দিনে পৌণে ৯ লাখ মানুষের শরীরের মিললো ভাইরাসটি। মোট সংক্রমিত ১৫ কোটি ৬৭ লাখের কাছাকাছি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর