বার্নলির কাছে ২-০ গোলে ফুলহ্যামের হার

আপডেট: May 11, 2021 |
print news

বার্নলির কাছে ২-০ গোলে হেরে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে গেলো ফুলহ্যাম।

ঘরের মাঠ ক্রেভিন কটেজে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ফুলহ্যাম। ৩৫ মিনিটে বার্নলিকে লিড এনে দেন আসলি ওয়েস্টউড।

৪৪ মিনিটে ক্রিস উড স্কোরশিটে নাম তুললে ২-০ গোলের জয় নিশ্চিত হয় বার্নলির। এই হারে ৩৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে থেকে অবনমন নিশ্চিত হয়ে যায় ফুলহ্যামের। এর আগেই অবনমন নিশ্চিত হয়েছে ওয়েস্টব্রম ও শেফিল্ড ইউনাইটেডের।

ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথমবার তিন রাউন্ডের ম্যাচ বাকি থাকতেই নির্ধারিত হয়েছে রেলিগেশনে যাওয়া তিন দল।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর