পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টিতে ৬ জনের প্রাণহানি

আপডেট: May 12, 2021 |
print news

ভারতের পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টিতে ৬ প্রাণহানির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার কয়েক ঘণ্টাব্যাপী ভারি বৃষ্টিপাতে কলকাতার কয়েক জায়গায় জলাবদ্ধতা হয়। রাজভবনের সামনে জমে থাকা পানিতে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন একজন।

পুলিশের ধারণা, ওই সড়কের ফুটপাতে থাকা বিদ্যুতের খুঁটির গোড়ায় খোলা অবস্থায় ছিল বিদ্যুতের তার। খোলা তারের সংস্পর্শে এসে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

এ ছাড়া রাজ্যের তিন জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। ঝড়বৃষ্টিতে বেশ কিছু সড়কে গাছ ভেঙে পড়ে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টিপাত হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now