শ্রীমঙ্গলে পর্যটক সমাগম রুখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট: May 16, 2021 |
print news

ঈদের ২য় দিনে শ্রীমঙ্গলে পর্যটক সমাগম রুখতে ও স্বাস্থ্যবিধি রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম জানান, অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানায় ১৩ মামলায় ১০ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

এছাড়া স্বাস্থ্যবিধি মানায় উদ্বুদ্ধ করতে ‘সুরক্ষা এলার্ট’ টিমের স্বেচ্ছাসেবকরা দিনভর প্রচারণা চালায়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now