পানিতে ডুবে বরিশালে দুই বোনের মৃত্যু

আপডেট: May 16, 2021 |
print news

বরিশালের গৌরনদী এলাকায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এই দুই বোন হলো আফসানা আক্তার (১৪) ও জান্নাত আক্তার (৮)।

গতকাল শনিবার (১৫ মে) রাত ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়াডের্র হরিসোনা গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আফসানা ও জান্নাত হরিসোনা গ্রামের মিলন সরদারের মেয়ে। মিলন সরদারের বাড়ি হরিসোনা গ্রামে হলেও তিনি ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে ওই দুই মেয়ে এবং বাবা-মাকে নিয়ে গাজীপুরের জয়দেবপুরে বসবাস করে আসছেন। সেখানে তার পোল্ট্রি মুরগির দোকান রয়েছে। ৭ বছর আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান।

স্থানীয়দের ধারনা সন্ধ্যার পর বাড়ি ফেরার আগে আফসানা ও জান্নাত পুকুরে হাত-পা ধোয়ার জন্য গিয়েছিল। হাত-পা ধোয়ার সময় ছোট বোন আফসানা পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় বোন পানিতে নামে। তবে ওই দুই বোন সাতার জানত না। তাই পানিতে তলিয়ে যায়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now