দৌলতদিয়া ফেরিঘাটে আজও ঢাকামুখী মানুষের ভিড়

আপডেট: May 18, 2021 |
print news

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ ঈদ শেষে কর্মস্থলে ফিরতে আজও দৌলতদিয়া ঘাটে ভিড় করেছে। গণপরিবহন বন্ধ থাকার কারণে তিন চাকার যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে ফেরিঘাটে আসছে।

মঙ্গলবার (১৮ মে) সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাটে বাড়ছে ঢাকামুখি মানুষের চাপ। স্বাস্থ‍্যবিধি না মেনেই ফেরিতে উঠে পদ্মা পার হচ্ছেন। স্বাস্থ‍্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের নেই কোন নজরদারি।

বিআইডব্লিউটিসি বলছে, গণপরিবহন বন্ধ থাকায় কর্মমুখি মানুষ ভেঙ্গে ভেঙ্গে ভোগান্তির শিকার হয়েই ঘাটে আসছে। তবে ঘাটে এসে তাদেরকে ভোগান্তিতে পরতে হচ্ছে না।

এই রুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now