টিকটক ভিডিও করতে গিয়ে বন্দুকের গুলিতে প্রাণ হারালেন যুবক

আপডেট: May 21, 2021 |
print news

ঘটনা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের। টিকটক ভিডিও করতে গিয়ে ভুল করে গুলি চালিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী এক যুবক। যুবকের নাম হামিদুল্লাহ।

পুলিশ জানায়, যারা ভিডিও করছিলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেই বন্ধুরা হামিদুল্লাহকে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে। পুলিশ জানায়, তরুণ হামিদুল্লাহকে প্রথমে বন্দুকে গুলি ভরতে দেখা যায়। তারপর মজা করে আত্মহত্যা করার নাটক করতে গিয়ে গুলি চালিয়ে ফেলেন। সরাসরি মাথায় গুলি লাগায় তাকে বাঁচানো সম্ভব হয় নি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now