ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন হালেপ
আপডেট: May 22, 2021
|

আগামী ৩০ মে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। কিন্তু এ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিমোনা হালেপ।
চোটের কারণে এমন সিদ্ধান্ত জানাতে বাধ্য হয়েছেন এই রোমানিয়ান তারকা।
কিছুদিন আগে ইতালিয়ান ওপেন খেলার সময় বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছিলেন হালেপ। ফরাসি ওপেনে তিনবার ফাইনাল খেলেছেন তিনি।
আগামী ২৮ জুন শুরু উইম্বলডন। সময় মতো সেরে উঠলে সেখানে খেলতে পারেন হালেপ।
বৈশাখী নিউজ/ এপি








