গীতাঞ্জলী মাতৃ সম্মিলনীর উপহার সামগ্রী বিতরণ
আপডেট: May 23, 2021
|

গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) উদ্যোগে বৈশ্বিক করোনার মহামারীতে অস্বচ্ছল ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার ৪র্থ দফায় নগরীর আন্দরকিল্লাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীমাস’র উপদেষ্টা অধ্যক্ষ সুলেখা পাল। উদ্বোধক ছিলেন শিবু প্রসাদ দত্ত।
প্রধান অতিথি ছিলেন গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি মাইকেল দে।
গীমাস সাধারণ সম্পাদক লাভলী দে এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দীপেন সাহা, লায়ন মীননাথ ধর মিলন, লায়ন প্রণব সাহা, লায়ন স্বপন কান্তি দাশ, কৃষ্ণা দাশ, রূপন দাশ, শিল্পী চৌধুরী, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, গীমাস সভাপতি সুচিত্রা ধর।
বৈশাখী নিউজ/ এপি








